দুই সচিবের কাছে ব্যাখ্যা চেয়েছেন হাইকোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় চার মাসেও অনুমোদনের বিষয়ে সিদ্ধান্ত না দেওয়ায় দুই সচিবের কাছে ব্যাখ্যা জানতে চেয়েছেন হাইকোর্ট। ১৮ জুনের মধ্যে স্বরাষ্ট্র ও আইনসচিবকে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা জানাতে বলা হয়েছে। গতকাল রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক জামিন আবেদনের শুনানিকালে এ আদেশ দেন।আদালত সূত্র জানায়, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহ্রীর সদস্যদের বিরুদ্ধে করা একটি মামলায় তিন আসামির জামিন আবেদন শুনানিকালে এ আদেশ দেওয়া হয়। হিজবুত তাহ্রীর প্রচারপত্র ও বই বিতরণের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের ৮ ও ৯ ধারায় কলাবাগান থানায় গত বছরের ১৩ আগস্ট ৩৫ জনের বিরুদ্ধে মামলা করে র‌্যাব। ওই মামলায় আসামি সোহান হাফিজ, আবু সুফিয়ান ও আবদুল জব্বার জামিনের আবেদন করেন।আদালতে আবেদনের পক্ষে আইনজীবী মো. রাফিউল ইসলাম ও রাষ্ট্রপক্ষে সহকারী অ্যাটর্নি জেনারেল গাজী মো. মামুনুর রশীদ মামলা পরিচালনা করেন।