দুই সচিবের দপ্তর বদল, একজন ওএসডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জনপ্রশাসনে দুই সচিবের দপ্তর বদল হয়েছে। এর মধ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল মকবুলকে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব পদে বদলি করা হয়েছে। আর জাতীয় সংসদ সচিবালয়ের সচিব মাহফুজুর রহমানকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান করা হয়েছে।
এ ছাড়া ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. নূরুল হককে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক দুই আদেশে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সরকারি সূত্রগুলো বলছে, শিগগিরই আরও কিছু গুরুত্বপূর্ণ পদে রদবদল হতে পারে।
এর আগে গত ১০ সেপ্টেম্বর মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্তকে বদলি করে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়।