প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়ন ও গাজিরটেক ইউনিয়নে ১ হাজার ৩৫০ মিটার দৈর্ঘ্যের দুটি ইটের সড়কের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্থানীয় সাংসদ মজিবুর রহমান চৌধুরী সড়কগুলোর উদ্বোধন করেন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাসির উদ্দিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এ জি এম বাদল আমিন, ভাইস চেয়ারম্যান মো. কাউছার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার, সাবেক উপজেলা চেয়ারম্যান ফকির আবদুস সাত্তার প্রমুখ উপস্থিত ছিলেন। ফরিদপুর অফিস|