দুই সদস্য রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর গুলশান থানার নর্দ্দা বাজার এলাকা থেকে গ্রেপ্তার নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহ্রীরের দুই সদস্যকে তিন দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। তাঁরা হলেন ফজলে ওয়াহাব লিটু ও আশফাক-ই-জামান। ২৩ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক শহিদুল ইসলাম আসামিদের আদালতে পাঠিয়ে সাত দিন রিমান্ডের আবেদন করেন। প্রয়োজনীয় নথিপত্র না থাকায় গতকাল বৃহস্পতিবার শুনানির দিন ধার্য ছিল। গতকাল শুনানি শেষে মহানগর হাকিম তানভীর আহমেদ তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।