দুই সন্তান নিয়ে স্বামী পলাতক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্ত্রী হত্যার অভিযোগে থানায় মামলা হওয়ায় দুই সন্তান নিয়ে তিন দিন ধরে পলাতক রয়েছেন স্বামী। গতকাল শুক্রবার আসামি ধরতে গিয়ে পুলিশ বাড়িতে তালা ঝুলতে দেখে। ঘটনাটি সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার হাটখোলা এলাকার।পুলিশ জানায়, হাটখোলার পশ্চিম মাঝপাড়ার তোফাজ্জল আলীর স্ত্রী আমিনা বেগম (২৬) ১৯ মার্চ ভোরে হঠাৎ মারা যান। স্বামীর শারীরিক নির্যাতনে আমিনার মৃত্যু হয়েছে অভিযোগে ওই দিন সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দেন তাঁর মা মখলিছুন নেছা। অভিযোগ পেয়ে পুলিশ আমিনার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে পরিবারের জিমঞ্চায় দেয়।প্রাথমিক তদন্ত শেষে ২০ মার্চ আমিনার মায়ের অভিযোগটি হত্যা মামলা হিসেবে থানায় নথিভুক্ত হয়। মামলায় আমিনার স্বামী তোফাজ্জল হোসেনসহ তাঁর মা-বাবা ও তিন ভাইবোনকে আসামি করা হয়।তোফাজ্জলের সঙ্গে হাটখোলার পাশের গ্রাম লামারগাঁওয়ের বাসিন্দা আমিনার বিয়ে হয় ২০০৫ সালে। তাঁদের সাত বছরের এক মেয়ে ও চার বছরের এক ছেলে রয়েছে।মামলায় অভিযোগ করা হয়, সম্প্রতি বিদেশে যাওয়ার জন্য তোফাজ্জল আমিনার কাছে তাঁর বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার দাবি করেন। আমিনা তাতে রাজি না হওয়ায় স্বামীসহ পরিবারের সদস্যরা তাঁর ওপর নির্যাতন চালান।আমিনার মা জানান, নির্যাতনে মৃত্যুর ঘটনাটি ধামাচাপা দিতে তোফাজ্জলের পরিবার তাঁদেরকে না জানিয়ে মেয়ের দাফন করার প্রস্তুতি নেয়। বিষয়টি পুুলিশকে জানানোর পর প্রথমে তোফাজ্জলের মা-বাবাসহ ভাইবোন বাড়ি থেকে পালিয়ে যান। মামলা নথিভুক্ত হওয়ার পর আমিনার দুই সন্তানকে নিয়ে তোফাজ্জল গা ঢাকা দেন।মামলার তদন্ত কর্মকর্তা জালালাবাদ থানার উপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, গতকাল দুই দফা এলাকায় গেলে তোফাজ্জলের পরিবারের কাউকে পাওয়া যায়নি। প্রতিবেশীরাও তাঁদের অবস্থান সম্পর্কে নিশ্চিত নন। বিশেষ করে আমিনার দুই সন্তানের নিরাপত্তা বিবেচনায় পুলিশ খোঁজখবর নিচ্ছে।