দুই সন্তান হত্যা মামলা তদন্ত করবে ডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরার বনশ্রীতে দুই ভাইবোন হত্যা মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল রোববার সন্ধ্যার পর এ সংক্রান্ত একটি আদেশ হয়েছে।
আজ সোমবার এ তথ্যের সত্যতা নিশ্চিত করে রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, দুই ভাইবোন হত্যা মামলাটি এখন ডিবি তদন্ত করবে।
গত ২৯ ফেব্রুয়ারি বনশ্রীতে খুন হয় নুসরাত আমান ও আলভী আমান নামের দুই শিশু। এ ঘটনায় ওই দুই শিশুর মা মাহফুজা মালেক জেসমিন র‍্যাবের জিজ্ঞাসাবাদে দুই সন্তানকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় তাদের মাকে আসামি করে বাবা আমান উল্লাহ থানায় মামলা করেন।
জিজ্ঞাসাবাদের জন্য ৪ মার্চ মা মাহফুজা মালেককে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আদেশ দেন ঢাকার মহানগর হাকিম আদালত। তিনি এখন রিমান্ডে রয়েছেন।