প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই সন্তানের জননী ঝর্ণা ব্লাড ক্যানসারে আক্রান্ত। তিনি বর্ত-মানে মহাখালীতে জাতীয় ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিত্-সক মো. মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে চিকিৎসাধীন। তাঁর কেমোথেরাপি শুরু হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, কমপক্ষে তিনটি কেমোথেরাপি দিতে হবে। তা ছাড়া আশঙ্কাজনকভাবে রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় প্রতিদিন তাঁর শরীরে রক্ত ও প্লাটিলেট দিতে হচ্ছে। ব্যয়বহুল এ চিকিৎসার ব্যয়ভার তাঁর পরিবারের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সমাজের বিত্তবান ও হূদয়বানদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন তাঁর পরিবারের সদস্যরা। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. রেদওয়ানুর রহমান, সঞ্চয়ী হিসাব নম্বর ১৬৪.১০১.৩২১২২, ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড, মিরপুর সেকশন ১০ শাখা (অনলাইন)। বিজ্ঞপ্তি।