দুই সন্ত্রাসী আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর গ্রাম থেকে পাঁচটি ককটেলসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার ভোরে কোমরপুর সেতুর কাছ থেকে তাঁদের আটক করে মুজিবনগর থানা-পুলিশ। আটক ব্যক্তিরা হলেন মুজিবনগর উপজেলার শিবপুর গ্রামের মনিরুল ইসলাম (৩৭) ও কদর আলী (৩৫)। মুজিবনগর থানার ওসি কাজী কামাল হোসেন বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে অপহরণ করে মুক্তিপণ আদায়, ইটভাটায় চাঁদাবাজি, বোমাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে পাঁচটি করে মামলা রয়েছে। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।