দুই সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলের শীর্ষ সন্ত্রাসী বিদ্যুৎ বাছাড় ও মোজাফফর রহমানকে ধরিয়ে দিতে পুলিশ ১০ হাজার টাকা করে পুরস্কার ঘোষণা করেছে। পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) এ দুই নেতার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।সাতক্ষীরার তালা থানার পুলিশ জানায়, তালা উপজেলার দোহার গ্রামে বিদ্যুৎ বাছাড়ের বাড়ি। তাঁর বিরুদ্ধে তালা ও ডুমুরিয়া থানায় অস্ত্র, হত্যার চেষ্টা, চাঁদাবাজি, ছিনতাই, চুরি ও ডাকাতির অভিযোগে মামলা রয়েছে। সর্বশেষ ২০১১ সালের ১৫ ডিসেম্বর তিনি গ্রেপ্তার হন। গত মে মাসে তিনি জামিনে মুক্তি পান।