দুই সন্দেহভাজন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর পশ্চিম ধানমন্ডি এলাকায় বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে দুই সন্দেহভাজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি বলছে, গ্রেপ্তারের পরে তাঁদের কাছ থেকে আট হাজার ইয়াবা বড়ি, তিনটি বিদেশি পিস্তল ও দুই শয়ের বেশি গুলি উদ্ধার করা হয়েছে। ডিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেড়টার দিকে গোয়েন্দা পুলিশের একটি দল শংকর বাসস্ট্যান্ড থেকে মজনুর রহমান (৪০) ও বিল্লাল বিশ্বাস (৫০) নামে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।