প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে দুই সপ্তাহ ধরে প্রশাসনিক ভবন অবরোধ করে রেখেছেন শিক্ষক সমিতির সদস্যরা। গতকাল শনিবার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত প্রশাসনিক ভবন অবরোধ করেন তাঁরা।গণমাধ্যমে ছাত্র ও শিক্ষকদের সম্পর্কে অনাকাঙ্ক্ষিত বক্তব্য প্রদান, ১ ও ২ আগস্ট সন্ত্রাসী হামলা এবং ১২ ফেব্রুয়ারি একজন ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে সংগঠিত ভাঙচুরের বিচার না হওয়া, শিক্ষক লাঞ্ছনার যথাযথ বিচার না হওয়া, শিক্ষক নিয়োগে অনিয়ম, ভর্তি পরীক্ষার নীতিমালা অমান্য করা, বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করা প্রভৃতি অভিযোগে উপাচার্যের পদত্যাগের দাবি করে শিক্ষক সমিতি। দাবি বাস্তবায়নে গত ২০ জুন থেকে প্রশাসনিক ভবন অবরোধ করে রাখছেন শিক্ষকেরা।