নরসিংদীর মনোহরদী উপজেলায় ৭ নম্বর চালাকচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজ উদ্দিনকে পিটিয়ে হত্যার পর দুই সপ্তাহ পার হয়ে গেলেও দুজন ছাড়া মামলার বাকি আসামিদের কাউকে আটক করতে পারেনি পুলিশ।মনোহরদী উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবদুল কাদির বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে যদি প্রধান শিক্ষক সিরাজ উদ্দিন হত্যা মামলার বাকি আসামিদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব।’মনোহরদী উপজেলার শিক্ষা কর্মকর্তা আবু ইউসুফ বলেন, ‘বিদ্যালয়ের রাস্তায় ট্রাক্টর চলাচলে বাধা দেওয়ায় আমাদের শিক্ষক সিরাজ উদ্দিনকে পিটিয়ে হত্যা করেছে ট্রাক্টরচালকেরা। আসামিদের ধরতে না পারায় পুলিশ প্রশাসনের প্রতি মানুষের বিশ্বস্ততা হ্রাস পাচ্ছে।’অভিযোগ অস্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা ও মনোহরদী থানার উপপরিদর্শক মশিউর রহমান বলেন, ‘মামলার এজাহারভুক্ত দুইজন আসামিকে ঘটনার দিন রাতে গ্রেপ্তার করা হয়েছিল।