দুই সপ্তাহ সারা দেশে গ্যাসের চাপ কম থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিবিয়ানা গ্যাসক্ষেত্র রক্ষণাবেক্ষণ কাজের জন্য আংশিক বন্ধ থাকায় আগামী দুই সপ্তাহ ঢাকাসহ সারা দেশে সব ধরনের গ্রাহকের গ্যাসের  চাপ কম থাকবে।

আজ শনিবার রাতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির পক্ষ থেকে গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে।

বিবিয়ানা গ্যাসক্ষেত্র থেকে বর্তমানে দৈনিক প্রায় ৮০ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়।ওই ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন আরও বাড়াতে চায় সরকার।এ লক্ষ্যেই আজ রাত থেকে বিবিয়ানা গ্যাসক্ষেত্রে এই রক্ষণাবেক্ষণ কাজ শুরু করা হয়েছে।