দুই সপ্তাহের মধ্যে ব্যাখ্যা দিতে উচ্চ আদালতের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদক বহনের অভিযোগে গ্রেপ্তারকৃত তিন শিশুকে কারাগারে পাঠানোর ব্যাখ্যা চেয়েছেন উচ্চ আদালত। আইন অমান্য করে সংশ্লিষ্টরা কেন তিন শিশুকে কারাগারে পাঠালেন, আগামী দুই সপ্তাহের মধ্যে তার ব্যাখ্যা দিতে হবে।গত ২৫ জানুয়ারি প্রথম আলোয় প্রকাশিত ‘কারাগারে ঠাঁই হলো অবুঝ তিন শিশুর’ প্রতিবেদনটির প্রতি উচ্চ আদালতের দৃষ্টি আকর্ষণ করা হলে বিচারপতি ইমান আলী ও মো. আবু তারিক এ আদেশ দেন। এ আদেশ অনুযায়ী আগামী দুই সপ্তাহের মধ্যে জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. আয়েজ উদ্দিন, স্বরাষ্ট্রসচিব, জেলা কারাগারের কারা উপাধ্যক্ষ ও পুলিশের মহাপরিদর্শক (আইজি) ৭ থেকে ১৪ বছরের তিন শিশুকে কারাগারে পাঠানোর ব্যাখ্যা হাজির করবেন।