দুই সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ৩ নম্বর সংকেত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উত্তর বঙ্গোপসাগরে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। ফলে বাংলাদেশের সমুদ্রবন্দরসমূহ এবং উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়, চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর, কক্সবাজার উপকূলীয় এলাকায় ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার সব নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি আবার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।