দুই সমুদ্রবন্দর ও উপকূলে ২ নম্বর সংকেত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় ‘জল’ সামান্য উত্তর-পশ্চিম দিকে সরে গিয়ে একই এলাকায় অবস্থান করছে। চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা বন্দরকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বাসস।এটি গতকাল শনিবার বিকেল তিনটায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৪৮০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কক্সবাজার থেকে এক হাজার ৪১০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং মংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩৯০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।