প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে নবনিযুক্ত দুই সহ-উপাচার্যের দায়িত্ব বণ্টন করা হয়েছে। একই সঙ্গে নির্মাণাধীন ছাত্র হলের নাম ‘বিজয় ৭১’ প্রস্তাব করা হয়েছে। গত রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক প্রথম আলোকে বলেন, সিন্ডিকেট সভায় নতুন দুই সহ-উপাচার্যের মধ্যে সহিদ আকতার হুসাইনকে প্রশাসনিক ও অধ্যাপক নাসরীন আহমাদকে একাডেমিক দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া নির্মাণাধীন ছাত্র হলটির নাম ‘বিজয় ৭১’ করার প্রস্তাব করা হয়েছে। পরবর্তী সিনেট অধিবেশনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।