দুই সাংবাদিক আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর বংশালে গতকাল শনিবার রাতে ফোকাস বাংলার আলোকচিত্র সাংবাদিক মোশারফ হোসেন (২৫) চোখে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। তাঁর দাবি, পুলিশের শটগানের গুলিতে এ ঘটনা ঘটেছে।
একই ঘটনায় গাজী টেলিভিশনের ভিডিও চিত্রগ্রাহক মো. মাসুমও আহত হয়েছেন। আহত মোশারফকে শ্যামলীতে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে ও মাসুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত মোশারফ সাংবাদিকদের বলেছেন, রাত পৌনে ১০টার দিকে তিনিসহ কয়েকজন আলোকচিত্র সাংবাদিক বংশাল মোড়ে স্থানীয় বিএনপির কার্যালয়ের সামনে ছিলেন। তখন কে বা কারা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। তখন পুলিশ শটগানের গুলি ছুড়তে থাকে। এ ঘটনার ছবি তুলতে ঘটনাস্থলে যাওয়ার সময় একটি গুলি তাঁর চোখে ও মাসুমের মাথায় লাগে।