দুই সাংবাদিকের জামিন লাভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদাবাজির মামলায় সাত দিন জেলহাজতে থাকার পর দৈনিক সমকাল ও চ্যানেল ২৪-এর ঝালকাঠি জেলা প্রতিনিধি জিয়াউল হাসান এবং যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি দুলাল সাহা আদালত থেকে জামিন পেয়েছেন। গতকাল সোমবার জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান ২০ হাজার টাকার বন্ডে তাঁদের জামিন আবেদন মঞ্জুর করেন। মনিরুল ইসলাম তালুকদার নামে শহরের এক ঠিকাদারের বিরুদ্ধে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে তাঁর কাছে এক লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে ওই দুই সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়। গত ২০ জুলাই ওই ঠিকাদারের ভাই আমিনুল ইসলাম তালুকদার ঝালকাঠি থানায় মামলাটি করেন।