দুই সাংসদকে সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে জেলার দুই সাংসদকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে আইনজীবী সমিতি মিলনায়তনে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়। ওই দুই সাংসদ সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য। তাঁরা হলেন সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবাহ এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সংরক্ষিত নারী আসনের সাংসদ শামসুন্নাহার বেগম। জেলা আইনজীবী সমিতির সভাপতি মো. মফচ্ছির মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শুকুর আলী, সুনামগঞ্জের জ্যেষ্ঠ আইনজীবী আবু আলী সাজ্জাদ হোসাইন, স্বপন কুমার দেব, মো. জহুর আলী, হুমায়ুন মনজুর চৌধুরী প্রমুখ।