দুই সাংসদের বিরুদ্ধে অভিযোগের শুনানি আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারিভাবে নির্বাচিত আওয়ামী লীগের দুই সাংসদ শেখ আফিল উদ্দিন ও মনিরুল ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগের বিষয়ে আজ সোমবার নির্বাচন কমিশনে শুনানি হবে। বেলা ১১টায় কমিশনের সম্মেলনকক্ষে এই শুনানি হবে। কমিশন ওই দুই সাংসদকে শুনানিতে উপস্থিত থাকতে বলেছে।
শেখ আফিল যশোর-১ এবং মনিরুল যশোর-২ আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হন। কিন্তু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে কমিশন তাঁদের নাম গেজেটে প্রকাশ করেনি। তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগে বলা হয়েছে, তাঁরা নিজেদের জয় নিশ্চিত করতে দিনভর দফায় দফায় ভোট দেওয়ার জন্য প্রতিটি কেন্দ্রে ১০০ জন করে ভোটার কর্মী নিয়োজিত রাখতে প্রকাশ্যে নির্দেশ দিয়েছিলেন। কমিশন সচিবালয়ের তদন্তে অভিযোগ প্রমাণিত হয়। এরপর কমিশন প্রার্থিতা কেন বাতিল হবে না মর্মে দুই সাংসদকে ১০ দিনের মধ্যে কারণ দর্শাতে বলে।