দুই সিটিতে ৫৭টিতে আ.লীগ জয়ী
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৯৩টি ওয়ার্ডের ৫৭ টিতেই আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর পদের প্রার্থীরা জিতেছেন। বিএনপির সমর্থন নিয়ে জিতেছেন সাতজন। বাকি বিজয়ীর অধিকাংশই দলের সমর্থন না পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। ৮, ৩৪ ও ৫৩ নম্বর ওয়ার্ডের ভোট বাতিল করা হয়েছে।
নির্বাচন কমিশনের তথ্যমতে, উত্তরের ৩৬টি ওয়ার্ডের কাউন্সিলর পদে আওয়ামী লীগ-সমর্থিত ২০ জন ও আওয়ামী লীগের বিদ্রোহী ১৩ জন প্রার্থী জয়ী হয়েছেন। ঢাকা উত্তরে বিএনপি-সমর্থিত কাউন্সিলর প্রার্থী জয়ী হয়েছেন দুটি ওয়ার্ডে। এ ছাড়া একটি ওয়ার্ডে একজন স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
ঢাকা দক্ষিণের মোট ৫৭টি ওয়ার্ডের মধ্যে আওয়ামী লীগ-সমর্থিত কাউন্সিলর ৪২ জন প্রার্থী জিতেছেন। বিএনপি আওয়ামী লীগের বিদ্রোহী ও অন্যদের মধ্য থেকে ১২ জন জিতেছেন।
এ ছাড়া নারী সংরক্ষিত ১৯ জন কাউন্সিলর প্রার্থী হিসেবে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীদের ১৩ জন জয়লাভ করেছেন। আর বিএনপির জয়লাভ করেছেন পাঁচজন।