দুই সিটির প্রশাসক প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে। তাঁদের পৃথক দুইটি মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয়েছে।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক রাখাল চন্দ্র বর্মনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও দক্ষিণের প্রশাসক শওকত মোস্তফাকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

দুই সিটিতে নির্বাচিত দুই মেয়র শপথ নেওয়ার দিন আজ বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে আদেশ জারি করে। আজই উত্তর সিটিতে আনিসুল হক ও দক্ষিণে সাঈদ খোকন মেয়র হিসেবে শপথ নিয়েছেন। গত ২৮ এপ্রিল সিটি করপোরেশন নির্বাচনে তাঁরা বিজয়ী হন।