দুই সেনা কর্মকর্তার পদোন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীর দুজন ব্রিগেডিয়ার জেনারেলের পদোন্নতি হয়েছে। তাঁরা হলেন সেনা সদর দপ্তরের প্রভোস্ট মার্শাল ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রাজ্জাক ও সশস্ত্র বাহিনী বিভাগের জাহাঙ্গীর কবির তালুকদার।

সেনাসূত্র জানায়, মাসুদ রাজ্জাককে প্রতিরক্ষা ক্রয় পরিদপ্তরে (ডিজিডিপি) ও জাহাঙ্গীর কবির তালুকদারকে বাংলাদেশ মিলিটারি একাডেমিতে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে সেনা সদর দপ্তর থেকে এ নির্দেশ জারি করা হয়।