দুই সেনা কর্মকর্তার পদোন্নতি ও চারজনের বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেনাবাহিনীর উচ্চপর্যায়ে দুই কর্মকর্তার পদোন্নতি ও চারজনকে বদলি করা হয়েছে। সেনাসূত্রে এসব তথ্য জানা গেছে। মেজর জেনারেল থেকে লেফটেন্যান্ট জেনারেল পদে পদোন্নতি পাওয়া দুই কর্মকর্তা হলেন, কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) ইকবাল করিম ভুঁইয়া ও সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) আব্দুল ওয়াদুদ। পদোন্নতির পর তাঁরা আগের দায়িত্বেই থাকছেন।এ ছাড়া ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল গোলাম মোহম্মদকে বিআইএসএসে, বিআইএসএসের মহাপরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ মনিরুল ইসলামকে কুমিল্লার জিওসি, চা-বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল রুহুল আমীনকে সেনাবাহিনীতে এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুল হাসানকে চা-বোর্ডের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে।