দুই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের বিশ্বনাথে গতকাল বুধবার দুই স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টাকালে দুই বখাটেকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে জনতা। এ ঘটনার প্রতিবাদে ওই স্কুলের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে প্রায় আধা ঘণ্টা বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক অবরোধ করে রাখে।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, উপজেলার জনকল্যাণ উচ্চবিদ্যালয়ের ছয় ছাত্রী প্রতিদিনের মতো গতকালও একসঙ্গে বিদ্যালয়ে যাচ্ছিল। পথে কালীগঞ্জের আলীম কমিউনিটি সেন্টারের সামনে দুই ছাত্রীকে ধারালো অস্ত্র ঠেকিয়ে অটোরিকশায় তোলার চেষ্টা করে তিন বখাটে। এ সময় অন্য ছাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত ছুটে এসে দুই বখাটেকে আটক করে। তবে অপর বখাটে পালিয়ে যায়। এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক অবরোধ করে। ফলে প্রায় আধা ঘণ্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ ও এলাকাবাসীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।বিশ্বনাথ থানার পরিদর্শক (প্রশাসন) আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। এঁরা হলেন উপজেলার দেওকলস ইউনিয়নরে কাদিপুর গ্রামের রানু মিয়া (২৩) ও অটোরিকশাচালক মতিউর রহমান (২৫)। পলাতক অপর বখাটে আবুল খয়েরকে (২৫) আটকের চেষ্টা চলছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে পরিদর্শক জানান।