দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর রানীনগর উপজেলায় দুই স্কুলছাত্রীকে উত্ত্যক্ত এবং শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনায় চারজনকে আসামি করে মামলা হয়েছে। ঘটনার শিকার এক স্কুলছাত্রীর বাবা গতকাল শুক্রবার রানীনগর থানায় মামলাটি করেন।
মামলার আসামিরা হলেন মিলন (২২), রাব্বি (২৩), নাছির (২০) ও সাগর (২৫)। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে উপজেলার কামতা গ্রামের মিলন, রাব্বি, নাছির ওই দুই ছাত্রীকে বিদ্যালয়ে যাওয়া-আসার পথে উত্ত্যক্ত করছেন। বিষয়টি তাঁদের অভিভাবকদের জানালেও কোনো প্রতিকার মেলেনি। গত বৃহস্পতিবার বেলা একটার দিকে তাঁরা দুই ছাত্রীকে মারধর করেন। বর্তমানে দুই ছাত্রী একটি হাসপাতালে চিকিৎসাধীন।