দুই স্থানে আগুনে ৮০ ঘর ও ৩৬ দোকান ছাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগুনে খুলনায় ১১টি দোকান ও গোপালগঞ্জের কোটালীপাড়ায় ২৫টি দোকান পুড়ে গেছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় গত রোববার রাতে আগুনে ২৫টি দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে অন্তত ছয়জন আহত হয়েছে। রাত তিনটার দিকে কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয় লোকজনের সহায়তায় ভোর সাড়ে পাঁচটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে কাপড়, স্বর্ণ, জুতা, ইলেকট্রনিকস, প্রসাধনসামগ্রী, মুদিসহ বিভিন্ন ধরনের ২৫টি দোকান পুড়ে যায়। ভাঙ্গারহাট বাজার কমিটির সভাপতি সিরাজুল হক মোল্লা ও সাধারণ সম্পাদক শ্যামা প্রসাদ বাড়ৈ জানিয়েছেন, ইকবালের মুদি দোকান থেকে আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। খুলনা: পাটকাঠির গাদা থেকে আগুন লেগে গতকাল সোমবার সকালে খুলনার ফুলতলা বাজারের ১১টি দোকান পুড়ে গেছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল ১০টায় ফুলতলা বাজারসংলগ্ন ভৈরব নদের পাড়ে পাটকাঠির দোকানগুলোর মধ্যে মুরাদ ফারাজির পাটকাঠির স্তূপ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনে পাশের অপূর্ব দত্তের গুদামের খৈল, কুড়া ও চাল, তালেব মোল্লার পাটকাঠি, কাশেম শেখের গোলপাতা-পাটকাঠি ও মিজান মোল্লার পাটকাঠি পুড়ে ছাই হয়ে যায়।পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের কর্মীরা ও স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে। ফুলতলা থানার এসআই খালেকুজ্জামান জানান, পাটকাঠির গাদা থেকে ধরা আগুনে বাজারের ১১টি দোকান ভস্মীভূত হয়।