দুই স্থানে ওএমএস ও ভিজিএফের চাল আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে শনিবার রাতে ৭৩ বস্তা ওএমএস এবং ফরিদপুরে গতকাল রোববার সকালে ১৫ মণ ভিজিএফের চাল জব্দ করা হয়েছে।বরিশাল: নগরের ২৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান অপুর মালিকানাধীন কালিজিরা বাজারের অনি এন্টারপ্রাইজ ওএমএসের চাল বিক্রির ডিলার। সাধারণ মানুষের কাছে চাল বিক্রির কথা থাকলেও তারা তা না করে গুদামজাত করে বেশি দামে বাইরে বিক্রি করে। এমন অভিযোগের ভিত্তিতে র্যা ব ওই গুদামে অভিযান চালিয়ে ৭৩ বস্তা চাল উদ্ধার করে। এ সময় কামরুজ্জামানের সহযোগী নুরু মেম্বারকে আটক করে র্যা ব। ফরিদপুর: নগরকান্দায় গতকাল সকাল নয়টায় একটি রিকশাভ্যানে ১৩ বস্তা ভিজিএফের চাল পাচারকালে জনতা চালককে আটক করে। খবর পেয়ে ইউএনও মো. তরিকুল ইসলাম ঘটনাস্থলে যান। তিনি জানান, চালগুলো চাঁদহাট বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদকের জিম্মায় রাখা হয়েছে। ইউপি চেয়ারম্যান খন্দকার ওয়াহিদুল বারী দাবি করেছেন, যারা চাল গ্রহণ করেছে, তারাই এগুলো পরিষদ ভবনের বাইরে গিয়ে বিক্রি করে দিয়েছে।