দুই স্থানে ট্রাকের চাপায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীর সদর উপজেলায় গত রোববার ট্রাকের চাপায় চালক নিহত হয়েছেন। একই দিন বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় ট্রাকের চাপায় এক নারী নিহত হন।নীলফামারীর খাচুয়া কবিরাজের সেতু এলাকায় রোববার রাতে একটি ট্রাক সড়কের গর্তে উল্টে গেলে চালক বগুড়ার নিশিন্দারা গ্রামের মানিক হোসেন (৪৫) নিহত হন। বগুড়া-নওগাঁ সড়কের দুপচাঁচিয়া তিষিগাড়ি মোড়ে রোববার বিকেল সাড়ে পাঁচটায় একটি মিনিট্রাক একটি রিকশাকে চাপা দেয়। এতে রিকশার আরোহী দুপচাঁচিয়া উপজেলার গোবিন্দপুর গ্রামের বেলাল হোসেনের স্ত্রী হাসিনা বেগম (৩৫) নিহত হন।