দুই স্থানে দুই গৃহবধূকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার বটিয়াঘাটায় শ্বাসরোধ করে বুধবার এক গৃহবধূকে হত্যা করা হয়েছে। একই দিন যশোরের অভয়নগরে ইট দিয়ে আঘাত করে অপর এক গৃহবধূকে হত্যা করা হয়।বটিয়াঘাটা উপজেলার হরিণটানা গ্রামের নজরুল শেখ (৩০) বুধবার সকালে তাঁর স্ত্রী রুবি বেগমকে (২৮) শ্বাসরোধ করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সন্ধ্যায় পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। বটিয়াঘাটা থানার ওসি হেলাল উদ্দীন জানান, এ ঘটনায় রুবির মা জামেলা বেগম গতকাল বৃহস্পতিবার জামাতা নজরুল শেখ, তাঁর বাবা ইঙ্গুল শেখ ও মা অলেকা বেগমকে আসামি করে হত্যা মামলা করেছেন।ভাত দিতে দেরি হওয়ায় যশোরের অভয়নগর উপজেলার ধোপাদী গ্রামের হালিম মোল্লা বুধবার সকালে তাঁর স্ত্রী আকলিমা বেগমকে (৩০) ইট দিয়ে আঘাত করে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। ধোপাদী গ্রামের আনোয়ার মোল্লার ছেলে হালিম মোল্লার (৩৮) সঙ্গে ১৬ বছর আগে যশোর সদরের আকলিমা বেগমের বিয়ে হয়। পুলিশ বুধবার বিকেলে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।