দুই স্থানে দুই মাদক ব্যবসায়ীর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন। একই দিন মাদারীপুরে অপর এক ব্যবসায়ীকে এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।গোপালগঞ্জ শহরতলির চর মানিকদহ গ্রামের বিল্লাল শেখকে (২৪) রাত আটটার দিকে ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন আদালত। রাতেই তাঁকে কারাগারে পাঠানো হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সরোয়ার কামাল। গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন জানান, আদালত বিল্লালকে কাজীর বাজার এলাকা থেকে দুই বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার করেন।মাদারীপুরের রাজৈর বাসস্ট্যান্ডের কাছে ৫০ গ্রাম গাঁজাসহ রজব আলী শেখকে গ্রেপ্তার করেন আদালত। পরে তাঁকে এক বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে তাঁকে জেলহাজতে পাঠানো হয়। মাদারীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল পরিদর্শক মোহাম্মদ আমিরুজ্জমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।