দুই স্থানে দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীতে জমি বিক্রি করা অর্থের ভাগাভাগি নিয়ে এক ব্যক্তি তাঁর ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ব্যক্তির নাম রুবেল আলী (২৮)। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রুবেলের স্ত্রী বাদী হয়ে বড় ভাই সুরুজ আলীর বিরুদ্ধে মতিহার থানায় হত্যা মামলা করেছেন।একই দিন বগুড়া ধুনট উপজেলায় জহুরুল ইসলাম (৪০) নামের এক ব্যক্তি খুন হয়েছেন।রাজশাহী: রুবেল দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। রুবেলের বাবা আবদুল গফুর পাঁচ কাঠা জমি বিক্রি করে তাঁর চিকিৎসার জন্য টাকা দেন। চিকিৎসার পর রুবেলের কাছে কিছু টাকা বেঁচে যায়। সোমবার সন্ধ্যায় বড় ভাই সুরুজ আলী রুবেলের কাছে টাকার হিসাব চান। একপর্যায়ে সুরুজ হাঁসুয়া দিয়ে রুবেলে বুকে ও মাথায় আঘাত করেন। স্থানীয় লোকজন আহত রুবেলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গতকাল সকালে রুবেলের স্ত্রী জুলেখা খাতুন বাদী হয়ে মতিহার থানায় সুরুজের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন। ধুনট (বগুড়া): নিহত ব্যক্তির পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, জহুরুল ইসলাম প্রায় এক যুগ ধরে স্ত্রী ও দুই সন্তান নিয়ে উপজেলার সদরপাড়ায় শ্বশুরবাড়িতে বসবাস করে আসছিলেন। মাদক ব্যবসার অভিযোগে পুলিশ তাঁকে কয়েক দফায় গ্রেপ্তার করে। ছয় মাস আগে ভ্রাম্যমাণ আদালত তাঁকে তিন মাসের কারাদণ্ড দেন। সাজা ভোগ করে জেল থেকে বের হয়ে আসার পর তিনি আবারও মাদক ব্যবসা শুরু করেন বলে অভিযোগ রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে থার্টিফার্স্ট নাইট উপলক্ষে উল্লাপাড়া গ্রামে তরুণেরা নাটক প্রদর্শনীর আয়োজন করেন। মাদক বিক্রির উদ্দেশ্যে জহুরুল ইসলাম ওই গ্রামে যান। সেখানে অপর এক মাদক ব্যবসায়ী বকেয়া টাকা আদায় করতে তাঁকে আটক করেন। পরে টাকা না পেয়ে ওই ব্যক্তি জহুরুলকে হত্যা করে লাশ উল্লাপাড়া গ্রামের পেছনে গাড়ামার মাঠের একটি কালভার্টের কাছে ফেলে দেন। গতকাল সকালে ধুনট থানার পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।গতকাল দুপুরে ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, তাঁকে খুন করা হয়েছে কি না, তা ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত বলা সম্ভব নয়। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।