দুই স্থানে দুটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর বেলাব উপজেলার দড়িকান্দি এলাকা থেকে গতকাল বুধবার অজ্ঞাতনামা এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। একই দিন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার শিমলা বাজার থেকে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করা হয়। বেলাব থানার পুলিশ গতকাল সকাল ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের পাশের দড়িকান্দি এলাকা থেকে এক নারীর (৩২) গলাকাটা লাশ উদ্ধার করে। পরে লাশটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলা বাজারের জবান আলীর দোকানের সামনে থেকে গতকাল পুলিশ অজ্ঞাতনামা এক পুরুষের (৪৫) লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর সদরহাসপাতালের মর্গে পাঠিয়েছে।