দুই স্থানে নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের হাতীবান্ধায় গত মঙ্গলবার বাস-মোটরসাইকেলের সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। সিরাজগঞ্জের বেলকুচিতে গতকাল বুধবার অটোরিকশার চাপায় একজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর: লালমনিরহাট: হাতীবান্ধা উপজেলার পারুলিয়া-কারবালারদীঘি এলাকায় মঙ্গলবার দুপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। তাঁরা হলেন: পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের সরকারের হাট এলাকার শহিদুল ইসলাম, বাউরা গ্রামের আহমেঞ্চদ আলী ও হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা গ্রামের মোখলেছার রহমান। নিহত তিনজনই মোটরসাইকেলের আরোহী।সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ-এনায়েতপুর সড়কের বেলকুচি উপজেলা আজুগড়ায় গতকাল ভোরে সিএনজিচালিত অটোরিকশার চাপায় বাপ্পি মণ্ডল (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।