প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘শিক্ষার আলো জ্বালব, ডিজিটাল বাংলাদেশ গড়ব’ স্লোগান নিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল ও সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় শিক্ষামেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার ওই দুই উপজেলা পরিষদের চত্বরে মেলার উদ্বোধন করা হয়। সরাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান ও ধরমপাশায় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইয়াছিন কবীর এর উদ্বোধন করেন। সরাইলে অন্যদের মধ্যে ছিলেন ইউএনও সৈয়দা নাহিদা হাবিবা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের প্রমুখ। ধরমপাশায় অন্যদের মধ্যে ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রোকেয়া আক্তার।