দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা ও পিরোজপুরের ভান্ডারিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকালে দুর্ঘটনাগুলো ঘটে।
মাগুরা শহরের কুছুন্দি এলাকায় গতকাল সকালে কাপড়বোঝাই পিকআপের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন। নিহতেরা হলেন সাদ্দাম হোসেন (২৪) ও শহিদুল ইসলাম (২৬)।
এদিকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিব শংকর শীল (৩৪) নামের এক নরসুন্দর নিহত হয়েছেন। গতকাল সকালে শিব শংকর টেম্পোতে করে রাজপাশা থেকে ধাওয়া বাজারে যাচ্ছিলেন।