দুই স্থানে সড়ক দুর্ঘটনায় তরুণীসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে গতকাল শুক্রবার ইজিবাইকের চাপায় সনেকা বেগম নামে এক নারী নিহত হয়েছেন৷ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চুনঘর এলাকায় গত বৃহস্পতিবার অ্যাম্বুলেন্সের ধাক্কায় লাকি বেগম নামের এক তরুণী মারা গেছেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউিনয়নের রাধানগর গ্রামের মৃত আবুল হোসেনের স্ত্রী সনেকা বেগম (৪০) নিজ বাড়ি থেকে তারাকািন্দ সড়ক পার হয়ে পাশের বাড়িতে যাচ্ছিলেন৷ এ সময় একটি ব্যাটারিচালিত ইজিবাইকের চাপায় ঘটনাস্থলেই সনেকা মারা যান। পরে স্থানীয় লোকজন তাঁর লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় এবং ইজিবাইকটি আটক করে। নিহত সনেকার ছেলে সমসের আলী জানান, তাঁর মা রাস্তা পারাপারের সময় ইজিবাইকের নিচে চাপা পড়ে মারা গেছেন। তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের দািয়ত্বপ্রাপ্ত কর্মকর্তা উপপরিদর্শক নূরুল ইসলাম বলেন, ‘এ ব্যাপারে আমি কোনো কিছু জানি না।’
মৌলভীবাজার-কুলাউড়া সড়কের কুলাউড়া উপজেলার চুনঘর এলাকায় অ্যাম্বুলেন্সের ধাক্কায় উপজেলার পূর্ব করেরগাঁও গ্রামের সুলতান মিয়ার মেয়ে লাকি বেগম (১৮) মারা গেছেন। পুলিশ ও নিহতের স্বজনদের সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে চুনঘর এলাকায় বাস থেকে নেমে হেঁটে সড়ক পার হওয়ার সময় একটি অ্যাম্বুলেন্স তাঁকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে এলাকার লোকজন অ্যাম্বুলেন্সের চালককে গ্রেপ্তার করার দাবিতে চুনঘর এলাকায় সড়কে অবরোধের সৃষ্টি করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং অ্যাম্বুলেন্সচালককে গ্রেপ্তারের আশ্বাস দেয়। এর পরিপ্রেক্ষিতে সাড়ে ছয়টার দিকে অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। কুলাউড়া থানার উপপরিদর্শক মো. আসলামুজ্জামান জানান, বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অ্যাম্বুলেন্সটি রেখে চালক পালিয়ে গেছেন। গাড়িটি আটক করা হয়েছে।