দুই স্থানে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর উপজেলায় গতকাল মঙ্গলবার বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গত সোমবার জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হন।বিরামপুরে শহরের টিঅ্যান্ডটি মোড়ে গতকাল ভোর পাঁচটায় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে চালবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রী সামছুল হক (২৫) নিহত হন। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার মীর আলমগঞ্জ এলাকার ইসমাইল হোসেনের ছেলে। সামছুল কয়েকজন বন্ধুকে নিয়ে তাঁর চাচাতো বোনের শ্বশুরবাড়ি ফুলবাড়ী উপজেলায় বেড়াতে যাচ্ছিলেন। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার টিঅ্যান্ডটি সড়ক এলাকায় গত সোমবার রাতে একটি ট্রাকের সঙ্গে একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের আরোহী সদর উপজেলার পুরানাপৈল গ্রামের আসলাম হোসেন (৩০) ও হানাইল গ্রামের মাহমুদুল ইসলাম (৩২) নিহত হন।