দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ২০
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার পূর্বধলা ও ময়মনসিংহের ত্রিশালে গতকাল শুক্রবার পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। পূর্বধলায় গতকাল দুপুরে ট্রাকের ওপর দাঁড়িয়ে যাওয়ার সময় গাছের ডালের সঙ্গে বাড়ি খেয়ে আবদুল লতিফ (৫০) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার জারিয়া গ্রামে। ময়মনসিংহ থেকে জারিয়া যাওয়ার পথে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের বামনখালী নামক স্থানে এ ঘটনা ঘটে। পূর্বধলা থানার ওসি মোশাররফ হোসেন এ বিষয়ে কোনো মামলা হয়নি বলে জানান।এদিকে বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার বৈলর নামক স্থানে একটি টেম্পোকে জায়গা দিতে গিয়ে পদ্মা গেটলক নামের একটি বাস উল্টে পুকুরে পড়ে গেলে অন্তত ২০ জন আহত হন। আহত ব্যক্তিদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল ও কমিউনিটি বেজড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।