দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের সদর উপজেলার মুন্সীবাড়ি মসজিদ এলাকায় গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় ট্রাক চালকের সহকারী নিহত হয়েছেন।
গত সোমবার রাতে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রহমগঞ্জ এলাকায় টেম্পু উল্টে এক যাত্রী নিহত হন।
ফরিদপুর-চরভদ্রাসন সড়কের মুন্সিবাড়ি মসজিদ এলাকায় ভোর পাঁচটার দিকে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ট্রাকের চালকের সহকারী সদর উপজেলার আয়জুদ্দিন মাতুব্বরেরডাঙ্গি গ্রামের শেখ মোহাম্মদের ছেলে মো. বাসেদ শেখ (২৫) নিহত হন।
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রহমগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসকে পাশ দিতে গিয়ে একটি টেম্পু উল্টে যায়।
এতে টেম্পুর যাত্রী বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী গ্রামের মো. আল আমিন (২৭) নিহত হন।