দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ইজিবাইক ও অটোরিকশার সংঘর্ষে গতকাল শুক্রবার এক ব্যক্তি নিহত হয়েছেন। একই দিন শেরপুরের শ্রীবরদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত হন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে নিকলীর গচিহাটা এলাকায় ব্যাটারিচালিত ইজিবাইক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার যাত্রী আদম আলী (৫০) নিহত হন। তাঁর বাড়ি নিকলী উপজেলার সদর ইউনিয়নের পুকুরপাড় গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টায় শ্রীবরদী-শেরপুর সড়কের মাটিয়াকুড়া এলাকায় একটি অটোরিকশার সঙ্গে ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাযাত্রী কমলা খাতুন (৮০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি শ্রীবরদীর শংকর ঘোষ গ্রামের মৃত জয়নাল আবেদীনের স্ত্রী।