দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার বেড়া উপজেলায় গতকাল মঙ্গলবার বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বগুড়ার আদমদীঘিতে গত সোমবার ট্রাকের চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়। পাবনা-বগুড়া মহাসড়কের বেড়া উপজেলার আমাইকোলা বাসস্ট্যান্ডের কাছে গতকাল বেলা ১১টার দিকে একটি যাত্রীবাহী বাস একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেলের আরোহী আসাদুল (৪০) নিহত হন। তাঁর বাড়ি শাহাজাদপুর উপজেলার মোয়াখোলা গ্রামে। সান্তাহার-বগুড়া সড়কের আদমদীঘি সেতুর কাছে একটি ট্রাক পেছন দিক থেকে একটি বাইসাইকেলকে চাপা দেয়। এতে বাইসাইকেলের আরোহী শহিদ (৩৫) নিহত হয়েছে। তিনি উপজেলার উৎরাইল গ্রামের মছির উদ্দীনের ছেলে।