দুই স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার দুপুরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও ২০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার বগুড়ার শেরপুরে ভটভটির চাপায় আরেকজনের মৃত্যু হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রংপুর: পীরগঞ্জ উপজেলার বিশ মাইল এলাকায় মহাসড়কে গতকাল দুপুরে ঢাকাগামী মোল্লা পরিবহনের সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরেকজনের মৃত্যু হয়। তাঁদের মধ্যে একজনের নাম জানা গেছে। তিনি হলেন কুড়িগ্রামের উলিপুরের হযরত আলী (৩৫)।মিঠাপুকুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) দুরুল হুদা জানান, দুর্ঘটনার পর দুপুর একটায় এক ঘণ্টা বিক্ষুব্ধ জনগণ মহাসড়ক অবরোধ করলে সড়কের দুই পাশে দূরপাল্লার অনেক যানবাহন আটকা পড়ে।শেরপুর (বগুড়া): ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার শেরপুর বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার বিকেলে ভটভটির চাপায় আছিয়া বেগম (২৫) আহত হন। তিনি মহাসড়ক পার হচ্ছিলেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বিকেলে তিনি মারা যান। আছিয়া উপজেলার কুসুম্বী গ্রামের মিন্টু মিয়ার স্ত্রী।