দুই স্পিকারের আশা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ-ভুটান পারস্পরিক বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করেছেন দুই দেশের স্পিকার। ভুটানের স্পিকার সোনাম কিনগার নেতৃত্বে দেশটির ১২ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল গতকাল রোববার জাতীয় সংসদ ভবনের কার্যালয়ে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তাঁরা সম্পর্ক উন্নয়নের আশা জানিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক, বিদ্যুৎ, বাণিজ্য, যোগাযোগ, পর্যটন, সাংস্কৃতিক বিনিময়, নারীর ক্ষমতায়ন প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। এ সময় উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত ই পেমা চওডেন, সংসদ সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব মো. আশরাফুল মকবুল প্রমুখ। আলোচনায় স্পিকার শিরীন শারমিন চৌধুরী বলেন, বিভিন্ন ক্ষেত্রে ভুটান বাংলাদেশকে সহযোগিতা করছে। দুই দেশের ভৌগোলিক অবস্থানের কারণে ও ভিসা সহজ করার ফলে পর্যটনের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বাসস