দুই স্পিডবোটের সংঘর্ষ, নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার তিতাস নদীতে দুই স্পিডবোটের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও চারজন আহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যায় করিম শাহ মাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি হলেন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের নবীনগর কার্যালয়ের প্রধান মন্টু দেবনাথ (৫০)। তিনি প্রথম আলোর স্থানীয় প্রতিনিধির মামা। স্থানীয়রা জানান, সন্ধ্যায় একটি স্পিডবোট নবীনগর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি স্পিডবোটের সঙ্গে এর সংঘর্ষ হয়। সংঘর্ষে প্রথম স্পিডবোটটি উল্টে যায়। এতে মন্টু দেবনাথসহ কমপক্ষে পাঁচজন আহত হন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে মন্টু দেবনাথকে মৃত ঘোষণা করা হয়।