দুই সড়কে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলায় গত বুধবার রাতে দুটি সড়কে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদের ছুরিকাঘাতে মোটরসাইকেল আরোহীসহ তিন পথচারী আহত হয়েছেন।
জানা গেছে, বুধবার রাত নয়টার দিকে উপজেলার লালদীঘি বাজারের মিষ্টি ব্যবসায়ী খতিবুর রহমান মোটরসাইকেলে করে বদরগঞ্জ উপজেলা সদর থেকে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে ফিরছিলেন। এ সময় ৮-১০ জন ডাকাত বদরগঞ্জ-লালদীঘি সড়কের কালিরহাটের কাছে রশি টেনে তাঁর পথরোধ করে। তাঁর আর্তচিৎকারে আশপাশের লোকজন ও টহল পুলিশ এগিয়ে গেলে ডাকাতেরা ধানখেতে মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়।
একই রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পাঠানেরহাট মণ্ডলপাড়া সড়কের মণ্ডলপাড়া সেতুর কাছে ১০-১২ জন ডাকাত পর্যায়ক্রমে ১২-১৩ জন পথচারীকে বেঁধে রেখে নগদ টাকা লুটে নেয়।