দুই হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ১৭
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়ন আওয়ামী তরুণ লীগের সভাপতি সাব্বির আহম্মেদ ও পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক কলেজছাত্র মেহেদী হাসান হত্যা মামলাসহ তিন মামলার অভিযোগপত্রভুক্ত আসামি আসলাম হোসেনসহ (৩৫) ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাত ও গতকাল বৃহস্পতিবার সকালে বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
আসলাম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের সাপটানা এলাকার বাসিন্দা।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) শহীদ সোহরাওয়ার্দী বলেন সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী অভিযানে পাটগ্রামে একজন, হাতীবান্ধা থানায় দুজন ও সদর থানায় আসলামসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।