প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়েছে পুলিশ। গত সোমবার রাত সাড়ে ১২টা থেকে দুইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ শামসুজ্জোহা ও শহীদ সোহ্রাওয়ার্দী হলে তল্লাশি চালিয়ে সন্দেহভাজন ১৪ শিক্ষার্থীকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদ শেষে গতকাল মঙ্গলবার দুপুরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অালমগীর হোসেন জানান, অবরোধে নাশকতার আশঙ্কায় রাতে বিশ্ববিদ্যালয়ের দুটি হলে তল্লাশি চালানো হয়। তবে কোনো কিছু উদ্ধার করতে পারেনি পুলিশ। তিনি আরও জানান, জিজ্ঞাসাবাদের পর হল প্রাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের জিম্মায় আটক ব্যক্তিদের ১৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি