প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) দুটি হলে সরবরাহ করা পানিতে ক্ষতিকর ব্যাকটেরিয়ার অস্তিত্ব পাওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের পরীক্ষায় এ তথ্য পাওয়া যায়। শিক্ষার্থীরা জানান, গত এক বছরে শাহজালাল ও সুলতানা রাজিয়া হলে কমপক্ষে ৬০০ শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন। অন্যান্য হলেও কয়েক বছর ধরে উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছেন।বিশ্ববিদ্যালয়ের পানি সরবরাহ, গ্যাস, পয়ঃপ্রণালি ও স্যানিটেশন বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী শাহীন ইসলাম খান প্রথম আলোকে বলেন, দুটি হলের ট্যাঙ্ক ও পাইপ পরিষ্কার করা হয়েছে। এর পরও জীবাণু থাকলে পানি সরবরাহ লাইন নতুন করে স্থাপন করা হবে।